চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘিস্থ রাজু কলোনির একটি ভাড়া বাসা থেকে সিএনজি অটোরিকশাচালক আরাফাতুল ইসলাম (২২)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সোয়া ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরাফাত একই উপজেলার ৩ নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া ওয়ার্ডের হাজিপাড়া দৈলার বাড়ির মোহাম্মদ কাইছার ড্রাইভারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে জানালা দিয়ে বাসার ভেতর রশিতে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন
নিহত যুবকের পিতা মোহাম্মদ কাইছার জানান, এক বছর আগে আমাদের একই ইউনিয়নের সরেঙ্গা গ্রামের এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আরাফাতু।
তার একটা ৪০ দিনের বাচ্ছা সন্তান রয়েছে। এখানে যে বাসা নিয়েছে সেটা আমরা জানি না। এখন জানতে পারলাম একটি বাসায় আত্মহত্যা করেছে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বন্ধ ঘর থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ কাইছারের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



