back to top

চট্টগ্রামে বাইক-সাইকেলের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৯:৫১

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইক আরোহী মো. সাজ্জাদ (২৫) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্যে পুকুরপাড় এলাকার চেয়ারম্যান ঘাটায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহত মো. সাজ্জাদ ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা গ্রামের শেখ আহমদের ছেলে। তিনি পাইপ সঞ্চালন লাইনের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুজিত ডাক্তার বাড়ির বাসিন্দা নারায়ণ দের ছেলে অমল দে (৪০) বাইসাইকেল যোগে উল্টোপথে আসছিলেন।

এমন সময় দ্রুতগতিতে আসা মোটরসাইকেলটির সাথে বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

মোটরসাইকেল আরোহী সাজ্জাদের হেলমেটটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে বাইসাইকেল আরোহী অমল দে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন থাকলেও মোটরসাইকেল আরোহী সাজ্জাদের মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ জানান, দূর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন, কেউ তাকে জানায় নি।