back to top

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ১, জরিমানা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১২:৩১

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এক হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ভুজপুরের নারায়ণহাট ইউনিয়নের পূর্ব শৈলকূপা গ্রামে এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই প্রসঙ্গে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।