চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাাকিব ইন্তেকাল করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকালে মাঠে ফুটবল খেলা পরবর্তী অবস্থায় শরীর খারাপ হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে।
তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল নিলে তারা চমেকে রেফার করেন। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মাইনর স্ট্রোক করেছেন। পরে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন শোক প্রকাশ করেন।
এছাড়াও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক শোক প্রকাশ করেন।



