চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ-আল আনাছ নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলার নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডস্থ ডাইনজুরি এলাকার বুড়া বিবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাছ হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর এলাকার শাহজাহান মিয়া বাচ্চুর ছেলে।
জানা যায়, নিহত আনাছ ডাইনজুরি এলাকায় কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বাসার সামনে খেলার সময় দ্রুতগতির একটি অটোরিকশা এসে শিশুটিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



