চট্টগ্রাম সংবাদ প্রতিদিন ডেস্ক : দেশের ২৬তম নতুন প্রধান বিচারপতি হতে চলেছেন জুবায়ের রহমান চৌধুরী । বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সে অনুযায়ী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) এই ঘোষণা করা হয়েছে। যেকোনো সময় এ বিষয়ে গেজেট প্রকাশ হবে।এর আগে তিনি সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিদেশ সফরে থাকায় তার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন।
ইউডি


