back to top

হাদির কবর জিয়ারত করেছেন নগর জামায়াত আমির

প্রকাশিত: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৯
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নিউজ : শহীদ শরীফ উসমান হাদির কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে় শহীদ শরীফ উসমান হাদি কবর জিয়ারত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও এস এম লুৎফর রহমান, ডাকসুর জিএস এস এম ফরহাদ প্রমুখ।

কবর জিয়ারত শেষে তিনি শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ অনুসরণ করে দ্বীনের পথে কাজ করে যাওয়াই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও দারিদ্র্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করেই শহীদ উসমান হাদি হত্যার বদলা নেওয়া হবে।

ইউডি