চট্টগ্রামের পটিয়া আশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী মো. মামুন শাহকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার ভাটিখাইন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পটিয়া থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার মামুন শাহ আশিয়া ইউনিয়নের পূর্ব আশিয়া এলাকায় নুরুল আলমের ছেলে। মামুন শাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের বহিষ্কৃত নেতা মোকান্মেল তালুকদারের সেকেন্ড ইন কমান্ড এবং সাবেক এমপি সামশুল হক চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরক, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি মামলায় অভিযুক্ত মামুন শাহ। এ ছাড়াও তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট ছিল।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, মামুন শাহকে ওয়ারেন্ট মুলে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


