back to top

ছদরুল উলা মাইজভান্ডারি আর নেই

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১৯:১২
মাইজভাণ্ডার দরবার শরিফে ‘চেয়ারম্যান বাবা’ নামে পরিচিত হজরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) আর নেই।
রোববার (২৮ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।মহান আধ্যাত্মিক সাধক গাউসুল আজম হজরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ বাবা ভাণ্ডারীর তৃতীয় শাহজাদা হজরত সৈয়দ মাহবুবুল বশর মাইজভাণ্ডারীর (ক.) ছোট শাহজাদা হজরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.)।

তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার শরিফসহ দেশ-বিদেশে অবস্থানরত অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদানের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আশেক, ভক্ত ও মুরিদান রেখে গেছেন।মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদে এশা মাইজভাণ্ডার শরিফের শাহি ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মঞ্জিল কর্তৃপক্ষ।ইউডি