দুদকের পিপি অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি বলেন, সাতজন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাশাপাশি আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নুরুল আবছার পৌরসভার ২৯ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ১৯৯১ সালে দুদক তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।


