back to top

জাস্টিস ফর হাদি শুধু দাবি নয়, এটি বিচারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর-জোবাইরুল আরিফ

প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২৬ ১৫:১৭

চট্টগ্রাম–৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জোবাইরুল আরিফ বলেন, আমাদের হাদিকে হারানোর ৩৪ দিন পার করেছি, কিন্তু এই ব্যর্থ প্রশাসন, এই রাষ্ট্র আমাদের ভাইকের খুনির ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখনো আমাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

১৫ জানুয়ারি নগরীর হিলভিউ আবাসিক এলাকায় অনুষ্ঠিত মত বিনিময়ে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন কেউ নিরাপদ নয়। জাস্টিস ফর হাদি আজ শুধু একটি দাবি নয়, এটি সারাদেশের বিচারবঞ্চিত মানুষের কণ্ঠস্বর।

উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এটি কেবল একজন প্রার্থীকে স্বাগত জানানোর আয়োজন নয় বরং বিচারহীনতার বিরুদ্ধে একটি নৈতিক অবস্থানের প্রকাশ।

অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীরা জোবাইরুল আরিফকে ইংরেজিতে “জাস্টিস ফর হাদি ” লেখা টিশার্ট পরিয়ে বরণ করে নেন।