রোটারি ক্লাব, সাগরিকা Vocational Service Month (ভোকেশনাল সার্ভিস মাস) উপলক্ষে আয়োজিত সভায় সমাজে বিভিন্ন সেবা প্রদানে অবদান রাখায় ক্লাবের ৩ সদস্যকে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চিটাগাং ক্লাবের গেস্ট হলরুমে ক্লাবের সভাপতি রোটারিয়ান ফারুকের সভাপতিত্বে আয়োজিত সভায় তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন সাউদার্ণ ইউনিভার্সিটির ভিসি রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান।
সভায় অতিথি ছিলেন সামিট এলাইন্স পোর্ট লি: (এসপিএল) ডাইরেক্টর এন্ড চীফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার।
আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতার সহিত সরকারি আইনি সহায়তা সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলামকে রোটারি ক্লাব, সাগরিকার পক্ষ থেকে Vocational Excellence Award প্রদান করা হয়েছে।
সভায় স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখার জন্য শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ এবং শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নরুল আমিনকে ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।



