back to top

সীমান্তে ফাঁদ পেতে ভারত থেকে আসা গাঁজার চালান উদ্ধার করল বিজিবি

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৩:৩৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গাঁজার চালান আসছে। এমন তথ্যে কৌশলী ফাঁদ পাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

গতকাল শনিবার রাত সোয়া ৯টায় বাংলাদেশের অভ্যন্তরে চা বাগান নামক স্থানে অবস্থান নেয় বিজিবি টিম।

তবে বিজিবি সদস্যদের উপস্থিতি আগে থেকে টের পেয়ে সটকে পড়েন মাদক কারবারিরা। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (১৮ জানুয়ারি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এসময় চোরাচালানে জড়িতদের সনাক্তে কাজ করছে বিজিবি।