back to top

মনোনীত প্রার্থী হিসেবে দলের প্রতীক বরাদ্দের চিঠি গিয়াস কাদেরের হাতে

চট্টগ্রাম-৬ (রাউজান) আসন

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ০৮:০৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার মাত্র একদিন আগে বিএনপির প্রার্থী মনোনয়নে নাটকীয় পরিবর্তন আসে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে।

এরপর থেকে দুই প্রার্থী নিয়েই আলোচনায় মেতে উঠে পুরো রাউজানবাসী।

এই আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পাশাপাশি উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারকেও মনোনয়ন দিয়েছে বিএনপি।

তবে শেষ হাসিটি হাসলেন দলের প্রবীণ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। সোমবার (১৯ জানুয়ারি) তিনি দলের প্রতীক বরাদ্দের চিঠি হাতে পেয়েছেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠিটি দুপুরে জেলা রিটানিং অফিসারের কাছে প্রদান করা হবে বলে গণমাধ্যমকে জানান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ব্যক্তিগত সহকারী খোরশেদ আলম এবং তার দলের সিনিয়র নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, দুই প্রবীণ নেতাকে একই সাথে দলীয় মনোনয়ন দেয়ায় দুইজনই মনোনয়ন দাখিল করেন। এ নিয়ে দলের নেতাকর্মী এবং রাউজানবাসী দ্বিধায় পড়ে যান। টেনশনে থাকেন তারা।

শেষ পর্যন্ত গিয়াস কাদেরই পেলের দলের ধানের শীষ প্রতীক এমনটাই নিশ্চিত করলেন এ দলের নেতাকর্মীরা।