বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
শনিবার (২৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরক দ্রব্য নিয়ে ৮ টি ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান,দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারত থেকে ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি হয়েছে।
বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে।
খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করবে আমদানি কারকের প্রতিনিধি সিঅ্যান্ডফ এজেন্ট।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে নেওয়া হবে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এছাড়া যাতে নিরাপত্তার সঙ্গে বিস্ফোরক দ্রব্য খালাস করা যায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানান বন্দর কর্মকর্তা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম ও অনুমোদনের আওতায় আনা হয়েছে।
বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। নিরাপত্তার কোনও ঘাটতি নেই এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।



