তানজিন তিশার উৎসবের দিন আজ, জীবনে প্রথম ভোট দেবেন!

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১০

বিনোদন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন অভিনেত্রী, মডেল এবং নৃত্যশিল্পী তানজিন তিশা

আজ তার উৎসবের দিন। জাতীয় নির্বাচনে এবারই প্রথমবার ভোট দিতে যাবেন জানিয়ে সম্প্রতি একটি বিউটি সেলুন উদ্বোধনীর অনুষ্ঠানে এমনটিই বলেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমে তানজিন তিশা একাধিক প্রসঙ্গ নিয়ে কথা বলার পাশাপাশি এবারের জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন। প্রথমবার ভোট দেয়ার কথাও জানান।

অভিনেত্রী বলেন, এবারই প্রথমবার আমি ভোট দিতে যাবো। আমার জীবনে আমি কখনো ভোট দিতে যাইনি। আমার ইচ্ছা ছিল গতবার যাওয়ার। কিন্তু কোনো কারণে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

তানজিন তিশা আরও বলেন, আমি ঢাকার ভোটার। এবার আমি প্রথম ভোট দিবো।

প্রসঙ্গত, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তানজিন তিশা। সাকিব ফাহাদের পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও তানজিন তিশা।

এছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি