সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।
ফলাফল অনুযায়ী, তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৪১ হাজার ৭১৯ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম–৭ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৯ হাজার ৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৭ হাজার ৫৩১ জন, নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৪৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


