back to top

চট্টগ্রামে-২ ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর বিজয়ী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:৩৩

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৫৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের নুরুল আমিন পেয়েছেন ৬২ হাজার ১৬০ ভোট।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি