back to top

পরমাণু চুক্তি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে: ট্রাম্প

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৮:২০

বিশ্ব ডেস্ক : ওমানে তেহরানের সঙ্গে ‘খুব ভালো আলোচনা’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এ আলোচনা দুই দেশের উত্তেজনা আরও বাড়তে দেওয়া থেকে বিরত রাখতে পারে বলে মনে করছেন তিনি।

তবে পরমাণু চুক্তি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে সাপ্তাহিক ছুটি কাটাতে এয়ার ফোর্স ওয়ানে করে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, ‘ইরান নিয়ে আমাদেরও খুব ভালো আলোচনা হয়েছে। ইরান সত্যিই মনে হচ্ছে খুব খারাপভাবে একটি চুক্তি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা আগামী সপ্তাহের শুরুতেই আবার বৈঠক করব।’

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘পরমাণু চুক্তি না হলে পরিণতি ভোগ করতে হবে।’

এর আগে, ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনা শেষে উভয় পক্ষ আবার বৈঠকে বসতে সম্মত হয়।

আলোচনায় দুই পক্ষ সরাসরি মুখোমুখি হয়নি। বরং ওমানি কূটনীতিকদের মাধ্যমে পর্যায়ক্রমে আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছে, আলোচনার সময় কোনো পক্ষই তাদের প্রাথমিক অবস্থান থেকে সরে আসেনি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি