back to top

নতুন নির্বাচিত এমপিদের শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন হবে

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:২৯

জাতীয় ডেস্ক : আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে।

১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি