সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯ মামলার এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম লিটন বিশ্বাস। সে নগরীর কোতোয়ালী থানাধীন খাতুনগঞ্জ এলাকার (বাসা নং- ২৩৯) বাদল বিশ্বাসের ছেলে।
গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ ঋণ জারি এবং অর্থজারি মামলাসহ মোট ৯টি মামলায় আদালতের সাজা প্রদানের পরোয়ানা ছিল।
গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


