back to top

ভারতের কাছে হেরে পাকিস্তানের সুপার এইটের সম্ভাবনায় বড় ধাক্কা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৫:৪৮

খেলাধুলা ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্রে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ।

পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে ম্যাচটি হবে না হবে না করেও গতকাল (রোববার) মাঠে গড়াল। কিন্তু একতরফা লড়াইয়ে হার মেনেছে পাকিস্তান।

কলম্বোতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে ৬১ রানে হারের পর সুপার এইটের যোগ্যতা অর্জনের স্থান দুই নম্বর থেকে সরে গেছে পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচের আগে চাপে তারা।

‘এ’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। পাকিস্তান বর্তমানে তৃতীয় স্থানে।

যুক্তরাষ্ট্র গ্রুপের সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে তারা।

পাকিস্তানও তিন ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। তাদের শেষ গ্রুপ ম্যাচ বুধবার নামিবিয়ার বিপক্ষে।

ভারতের কাছে বড় ব্যবধানে হারায় নেট রান রেটে পিছিয়ে সাবেক চ্যাম্পিয়নরা। তাদের নেট রান রেট পজিটিভ থেকে নেগেটিভে রূপ নিয়েছে (-০.৪০৩), যুক্তরাষ্ট্র (০.৭৮৮) তাদের উপরে।

তার মানে পরের পর্বে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানকে জিততেই হবে। হারলে যুক্তরাষ্ট্রের সমান চার পয়েন্ট থাকবে তাদের এবং নেট রান রেটে পিছিয়ে থাকায় শীর্ষ দুইয়ের বাইরে থাকতে হবে।

তবে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে পাকিস্তান উঠে যাবে সুপার এইটে। তখন তাদের পয়েন্ট হবে পাঁচ, পেছনে পড়ে যাবে আমেরিকা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি