জাতীয় ডেস্ক : জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে তিনি এ ভাষণ প্রদান করবেন।
সোমবার রাতে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, ভাষণে দেশের চলমান পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



