সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টেরিবাজারে একটি ছয়তলা ভবনের কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ছয়তলা ভবনের প্রথম তলার গুদামে আগুন লাগে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন দ্রুত নিয়ন্ত্রনে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
তিনি জানান, রাত ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


