back to top

আনোয়ারায় ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ, জরিমানা গুণল ট্রাক চালক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:৪১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত অভিযানে ১২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার টানেল সংযোগ মোড়ে অভিযান পরিচালনা করে এসব জাটকা ইলিশ জব্দ করে এবং অবৈধ জাল নির্মূলকরণে চলমান বিশেষ কম্বিং অপারেশন-২০২৬ (৪র্থ ধাপ)-এ ট্রাক চালককে ৩ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা। তিনি বলেন, জব্দকৃত মাছসমূহ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্থানীয় নিবন্ধিত ৮টি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি