back to top

দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস,২ নম্বর নৌ-সতর্ক সংকেত

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ০৫:১৯

আবহাওয়া ডেস্ক : ঢাকাসহ দেশের অভ্যন্তরীণ ১২টি অঞ্চলের ওপর দিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার মধ্যে তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ার সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি