দেশজুড়ে ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ১২ জন নিহত ও একই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং অনেকে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে আটজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রাখা হয়েছে। বাকি চারজনের মরদেহ রাখা হয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


