সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা করেছে দুর্বত্তরা।
হামলাকারীরা ব্লেড ও ক্ষুর দিয়ে হামলা করে এবং গলার রগ কাটার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) হাটহাজারী ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন
জানা যায়, কিছুদিন পূর্বে হাটহাজারী পৌরসভার বাসিন্দা মোহাম্মদ আকবর হুসাইনের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম বাইক নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস আসেন।
সে সময় তার বাইক এক্সিডেন্টের শিকার হন রাজ মাহমুদ নামে এক চবি শিক্ষার্থী। এই ঘটনায় আরিফুলকে আহত শিক্ষার্থীর চিকিৎসা বাবদ ২০হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয়। এই ঘটনায় মীমাংসা করে দেন মাসুম বিল্লাহ।
ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য চাকসুর তরফ থেকে জোর দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাহী সদস্য সোহানুর রহমান বলেন, বাইকের তেল নিতে ফিলিং স্টেশন গেলে কয়েকজন মিলে মাসুমকে মারধর করে মারাত্মকভাবে আহত করে। এসময় তাকে হাতে ব্লেড ও ক্ষুর দিয়ে হামলা করে এবং গলার রগ কাটার চেষ্টা করা।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


