back to top

প্রাথমিকে সংগীত শিক্ষা জোরদারে নতুন প্রস্তাব

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৮:৫৩

শিক্ষা ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিষয়ে নতুন করে প্রস্তাবনা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে প্রস্তাব পাঠিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

প্রস্তাবে বলা হয়েছে, সংগীত শিক্ষক নির্বাচন করবে সংস্কৃতি মন্ত্রণালয়, আর তাদের বেতন-ভাতা বহন করবে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০২৫ সালের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করা হয়। ওই বিধিমালায় অন্যান্য বিষয়ের পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।

তবে পরবর্তীতে এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি তুলে বিভিন্ন সভা, সেমিনার ও বিক্ষোভ সমাবেশ করেন। তারা সংগীত শিক্ষক নিয়োগ বাতিল না করা হলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন।

পরবর্তীতে সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ রাখা হয়, এবং সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেয়া হয়।

এরপরই অন্তর্বর্তী সরকার গত নভেম্বর মাসে আরেকটি গেজেটের মাধ্যমে পূর্বের ওই সুযোগটি আনুষ্ঠানিকভাবে বাতিল করে দেয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি