চট্টগ্রামের সাতকানিয়ায় ফল ব্যবসায়ী দেলোয়ার হত্যা মামলায় ইলিয়াস (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৮ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইলিয়াস উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাঞ্চনা মনু ফকির হাট এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, তিনি হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৫ নম্বর আসামি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, হত্যা মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



