নান্দনিক চট্টলার আয়োজনে শিল্পকলা একাডেমিতে বর্ষা উৎসব

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ১৮:৪৯

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব ১৪৩৩। ২৫ জুন বৃহস্পতিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ম হলে এই আয়োজন করে নান্দনিক চট্টলা।

কবিতা, গান, নৃত্য ও কথামালায় মুখরিত ছিল পুরো আয়োজন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াছ রিপন ও সাধারণ সম্পাদক ঝিমি চাকমা ( ঝুম বৃষ্টি ) ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার উপদেষ্টা ও বর্ষা বরণ ১৪৩৩ উদযাপন কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম।

অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জে.এস বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাফর, ভিআইপি টাওয়ার দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ চৌধুরী, এডিশনাল এসবি কাজী সাহাব উদ্দিন, নান্দনিক চট্টলার উপদেষ্টা মোর্শেদ আলী, পীচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী, ।

অনুষ্ঠানে ৭জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।

সমাজসেবায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক এমডি ফখরুল ইসলাম, লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল৩১৫-বি ৪ কনভেনশনে ব্রেস্ট অব দ্য লায়ন্স নির্বাচিত হওয়ায় সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ আর কে রুবেল, সাদা মনের মানুষ মোহাম্মদ কামরুল ইসলাম, বেসরকারী শিক্ষায় অবদানে বিকেএ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোঃ কবিরুল ইসলাম, মানবিক সেবায় শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ মনজুর মোরশেদ কনক, সাংবাদিকতায় অবদানে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন এবং বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরষ্কার প্রাপ্ত মানবাধিকার কর্মী এস্তফা আলী চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদা নাজু। গান পরিবেশনয় করে আর কে রুবেল, এসবি সুমি, রাত্রী চৌধুরী। আবৃত্তি করেন সাবরিনা আফরেজা সোমা মুৎসুদ্দি, এ আর নাহিদ, এনায়েত হোসেন পলাশ।

বক্তব্য রাখেন নান্দনিক চট্টলার উপদেষ্টা আবু তাহের চৌধুরী, শেখ ইমরান হোসেন, বায়েজিদ ফরায়েজি প্রমুখ।

নৃত্য ও দলীয় গানে অংশ নেয় (অংকিতা ড্যান্স একাডেমি, নৃত্য পরিচালক অংকিতা দাশ), (স্পন্দন স্পন্দন কালচালাল ইন্সটিটিউট- নৃত্য পরিচালক – প্রিয়া সরকার), শুভঙ্করী ডান্স একাডেমি- নৃত্য প্রশিক্ষক ও পরিচালক অনিক চৌধুরী) ( নৃত্য রঙ একাডেমি – পরিচালক ও প্রতিষ্ঠাতা – তন্ময় বড়ুয়া) ( চারুতা নৃত্যকলা একাডেমি- নৃত্যশিল্পী মাইমুনা আমিন ঐশী এবং একাডেমির পরিচালক ঐশীর পিতা ফজলে আমিন শাওন) (সুরাঙ্গন বিদ্যাপীঠ নৃত্য ও সংগীত একাডেমির অধ্যক্ষ ও নৃত্য পরিচালক হিল্লোল দাশ সুমন (স্বরসন্ধি সঙ্গীত নিকেতন : সংগীত পরিচালক -অরপিতা নাথ) (দীপ শিখা নৃত্যগোষ্ঠী- নৃত্য পরিচালক মনোময় চক্রবতী ও দিঘী দাশ)।