আওয়ামী লীগ কর্মীদের হামলায় পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ কঠোর নির্দেশ দিয়েছেন–অস্ত্রধারী যেই হোক, দেখামাত্র গুলি চালাতে হবে।
গত ১১ আগস্ট গভীর রাতে বন্দর থানার এসআই আবু সাঈদ রানা হামলার শিকার হন।
এর পরদিন কমিশনার ওয়্যারলেসে বার্তা দিয়ে সব ফোর্সকে লাইভ অ্যামুনিশন ও অস্ত্র বহনের নির্দেশ দেন।
আরও পড়ুন
তিনি বলেন, “শুধু রবার বুলেট যথেষ্ট নয়। আত্মরক্ষার অধিকার আইনে সুরক্ষিত। অস্ত্র প্রদর্শন করলেই গুলি চালাতে হবে।”
তবে কমিশনারের এই গোপন বার্তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এক কর্মকর্তা। ঘটনায় অস্বস্তিতে পড়েছে সিএমপি।
এক উপ-কমিশনার জানান, বার্তা পুলিশের আত্মবিশ্বাস বাড়ালেও ফাঁস হওয়া শৃঙ্খলাভঙ্গের মতো ঘটনা।
এ ঘটনায় ফাঁসকারীর পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে সিএমপি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এখন ওয়্যারলেসে সংবেদনশীল বার্তা দিতে দ্বিধায় ভুগছেন।



