back to top

চট্টগ্রামে ইট দিয়ে মাথা থেতলে স্ত্রী খুনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১৪:০৫

চট্টগ্রামে স্ত্রীকে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনায় হওয়া মামলায় স্বামী মো. আজিজ মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।

কর্ণফুলী থানা এলাকায় এ হত্যাকান্ডে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান জেলার লামা থানার মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজ মিয়া একই জেলার আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং এলাকার নুরুল হকের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী গৃহবধূ পেশায় একজন পোশাকশ্রমিক ছিলেন। তিনি তার স্বামী সন্তানদের সঙ্গে কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় বসবাস করতেন।

গত ৩০ জুলাই আজিজ মিয়ার সঙ্গে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। পরে ইট দিয়ে মাথা ও শরীর থেতলে স্ত্রীকে হত্যা করে আজিজ পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বড় মেয়ে বাদী হয় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার একমাত্র আসামি আজিজ মিয়া।