চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকার ওলির পাড়াস্থ বসতঘরে অভিযান চালিয়ে বনদস্যু মো. সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে ওই ঘরে তল্লাশী চালিয়ে দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চন্দনাইশ থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাগর স্থানীয় আহম্মদ মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে ধূর্ততার সাথে পাহাড়ের দামি গাছ লুটপাট করে আসছিল কিন্তু তার ধূর্তামির কারণে ধরা ছোঁয়ার বাইরে ছিল।
সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম চন্দনাইশ।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার সাগরকে আদালতে প্রেরণ করা হবে।



