back to top

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিষ্ফোরণ: ৮ শ্রমিক দগ্ধ

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে তেলের ট্যাংক বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো. দুলাল হোসেন, হাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, মো. ফারুক, মো. দুলাল হোসেন ও হানিফ আলী। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এসময় ৮ জন শ্রমিক হমবেশি দগ্ধ হয়েছেন।

দগ্ধদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ওই দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে তিনি নিশ্চিত করেন।