back to top

রাঙ্গুনিয়ায় রুবেল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:১৫

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচিত রুবেল হত্যা মামলায় অভিযুক্ত আসামি ইউপি সদস্য মো. আমির হোসেন প্রকাশ সুমন (৩৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাঙ্গুনিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন রাঙ্গুনিয়া উপজেলার লালনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ খিল মোগল গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছের ছেলে। সে ওই ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, “রুবেল হত্যার ঘটনায় ইউপি সদস্য সুমনের সরাসরি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।”

অন্যদিকে নিহত রুবেলের পরিবারের সদস্যরা আসামির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন।

তারা বলেন, “আমাদের ছেলে হত্যার বিচার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলাম। আজকে গ্রেফতারের খবরে কিছুটা হলেও আশার আলো দেখছি। আমরা চাই দ্রুত বিচার সম্পন্ন হোক।”

স্থানীয় এলাকাবাসীও গ্রেফতারের ঘটনাকে স্বাগত জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।