back to top

রাঙ্গুনিয়ায় আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চাঁদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবার সর্বস্ব হারিয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে এঘটনা ঘটে।

জানা গেছে, এলাকার স্থায়ী বাসিন্দা কাজী কাসেমের ছোট ভাই ছৈয়দুল হকের বাড়িতে আকস্মিকভাবে আগুন লেগে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা জানায়, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঘর থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পরিবারের সদস্যরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।”