back to top

রাঙ্গুনিয়ার সাবেক যুবলীগ নেতা মহিউদ্দিন গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৫:১৭

রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন তালুকদার মোহনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আকবরশাহ থানার একটি সূত্র জানায়, মহিউদ্দিন তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, তাকে থানা ভাঙচুর ও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।