পরপর চারটি টি-টোয়েন্টি সিরিজ জেতার পর দারুণ ছন্দে থাকা লিটন কুমার দাসের দল রেকর্ড গড়ার হাতছানি নিয়ে মাঠে নেমেছিল আজ।
তবে সফরকারীদের বিশাল টার্গেটে কিছুটা চাপেই রয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় টাইগাররা।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে সফরকারীরা। ২০ ওভারে মাত্র তিনটি উইকেট হারিয়ে লড়াকু সংগ্রহ তুলে নেন শাই হোপের দল।
১৬৫ রান তুলতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ছাড়াও ভুমিকা রাখেন-রবম্যান পাওয়েল, আলিক আথানাজি ও ব্রান্ডন কিং।
ক্যাপ্টেন শাই হোপের ৪ ছক্কা ও এক চারে মাত্র ২৮ বলে ৪৬ রান, রবম্যান পাওয়েলও ২৮ বলে চার ৬ ও এক চারে তুলেন ৪৪ রান।
এছাড়াও আলিক আথানাজি ২৭ বলে ৩৪ রান এবং ব্রান্ডম কিং ৩৬ বলে ৩৪ রান করেন। পুরো ম্যাচে অতিরিক্ত আসে ৮ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ২টি এবং নাসুম একটি উইকেট সংগ্রহ করেন।
এর আগে ঘরের মাঠ মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। সিরিজ জয়ের সেই আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশের একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডন সিলস।


