back to top

ফটিকছড়িতে পুকুরে ডুবে মারা গেছে ২ বছর বয়সী শিশু জান্নাত

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ১২:৪১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে দুই বছর বয়সী শিশু মোছাম্মৎ নুসাইবা জান্নাত।

আজ রবিবার (৯ নভেম্বর) ভূজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জান্নাত ওই এলাকার মাওলানা মুহাম্মাদ একরামের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান জানান, সকালে খেলাধুলার এক পর্যায়ে শিশুটি বসতঘরের পেছনের পুকুরে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় নুসাইবার নিথর দেহ উদ্ধার করা হয়।