চট্টগ্রামের সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি আবু তাহের (৪৮) ও রাউজান থানার হত্যা-ডাকাতি মামলার আসামি মো. শাহাব উদ্দিন (৩৪)কে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, গতকাল রবিবার রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা থেকে সীতাকুণ্ড থানার হত্যা মামলার আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে গতকাল রবিবার দুপুর আড়াইটায় রাউজান থানাধীন চিকদাইর এলাকা হত্যা ও ডাকাতি মামলার আসামি মো. শাহাব উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আবু তাহের চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর এলাকার রহমত আলী বয়াতির ছেলে ও শাহাব উদ্দিন রাউজান থানার চিকদাইর এলাকার আব্দুল হাদীর ছেলে।
গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র্যাব।


