বার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় মিরসরাই থানাধীন বামনসুন্দর দারগারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব দাস নগরীর পাহাড়তলী থানা এলাকার দিলীপ দাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে এ তত্র নিশ্চিত করে র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামি অপূর্ব দাসকে মিরসরাই থেকে গ্রেপ্তার করে পরর্বতী আইনি ব্যবস্থার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।



