চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৮ চুরি ও ডাকাতি মামলার তালিকাভুক্ত আসামি সরোয়ারকে (৪৬) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সোর্সের তথ্যে শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
গ্রেপ্তার সরোয়ার আলম রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক ৫ নং ওয়ার্ডের সিকদার পাড়ার মো. বশির কমান্ডারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, শীর্ষ সন্ত্রাসী সরোয়ারকে র্যাব-৭ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে।
তার বিরুদ্ধে সব মামলার খোঁজ খবর নিয়ে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


