back to top

১৫৮ ইউএনওকে বিভিন্ন মন্ত্রণালয়–বিভাগে পদায়ন

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৫ ০৮:৩০

দেশের বিভিন্ন উপজেলার দায়িত্বে থাকা ১৫৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করেছে সরকার।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

এর আগে একই দিন পৃথক এক আদেশে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ১৬৬ জন কর্মকর্তাকে দেশের ১৬৬টি উপজেলায় নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৫৮ জন ইউএনওর বদলি–পদায়নের বিস্তারিত তালিকা প্রজ্ঞাপনের সঙ্গে প্রকাশ করা হয়েছে।