back to top

নিবন্ধন পাচ্ছে আমজনতার দলসহ ২টি দল

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫ ১০:১৮

নতুন রাজনৈতিক দল হিসেবে জনতার দল এবং আমজনতার দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেতে যাচ্ছে।

জনতার দল-এর নেতৃত্বে আছেন: আহ্বায়ক চেয়ারম্যান: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল, সদস্য সচিব: আজম খান, মুখ্য সমন্বয়ক ও মুখপাত্র: মেজর (অব.) ডেল এইচ খান।

অন্যদিকে, তারেক রহমানের আমজনতার দলও নিবন্ধন পাচ্ছে। কয়েক দফা তদন্তের পর নিবন্ধনের শর্তপূরণ করায় দল দুটিকে নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, পুনঃতদন্তে জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব নিশ্চিত হওয়ায় দল দুটির নিবন্ধনের শর্ত পূরণ হয়েছে।

এ কারণে কমিশন নীতিগতভাবে দলগুলোকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দলগুলোর বিষয়ে কারও আপত্তি আছে কি না তা যাচাই করার জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। কমিশনের অনুমতি মিললে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে নতুন দুটি দল নিবন্ধন পেয়েছে: একটি এনসিপি, অন্যটি জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।