back to top

হাদির মৃত্যু : চট্টগ্রামে বিক্ষোভ ভাংচুর অগ্নিসংযোগ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ২০:১১

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নিউজ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ বিক্ষোভ মিছিলসহ ভাংচুর অগ্নিসংযোগ চালিয়েছে তার সমর্থকরা। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান ও ষোলশহর দুই নম্বর গেট এলাকায় অবস্থানসহ সংলগ্ন মেয়রগলিস্ৎ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে ভাংচুর অগ্নিসংযোগ চালিয়েছে বলে জানা গেছে ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে একদল তরুণ। খবর  পেয়ে নগর পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাদির মৃত্যু সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর রাত পৌনে ১১টার দিকে ছাত্র-জনতা পরিচয়ে বেশকিছু ছাত্র জনতা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় তারা হাদির হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের সরিয়ে দেন।

ছাত্র-জনতার ব্যানারে একদল যুবক দুই নম্বর গেট এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ আমলের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসভবনে যান।

প্রথমে ভবনের সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

ইউডি