back to top

চট্টগ্রামের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫ ১৪:২৬

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন নিউজ : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভোটারদের আস্থা ফেরাতে ও ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে’ জেলা প্রশাসক শনিবার সরেজমিন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার মোট ৪ হাজার ৮৪৫ জন। আর ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৪০ জন।

তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরাসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইউডি