বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইন ভবন সংলগ্ন প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের কারণে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে।
আমার আবেদন, খাল-নালা পরিষ্কার রাখুন, শহরটাকে সুন্দর-পরিষ্কার রাখুন ও নিজের করে ভাবুন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং ঋতুচক্রের এই পরিবর্তন আমাদের পরিবেশ, কৃষি, জনস্বাস্থ্য ও নগর জীবনে দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।
জলবায়ু পরিবর্তনের এই বাস্তবতা মোকাবিলায় শুধু সরকার নয়, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা, সবুজায়ন এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
উপাচার্য প্রিমিয়ার ইউনিভার্সিটির ধারাবাহিক উন্নয়নে মেয়র ডা. শাহাদাত হোসেনের বিভিন্ন ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, অচিরেই মাননীয় মেয়র প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আরও কিছু উদ্যোগ বাস্তবায়ন করবেন, যার মধ্যে একটি হলো, খেলার মাঠের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়, দলগত কাজের অভ্যাস গড়ে তোলে এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক আয়োজনেও দক্ষ ও সচেতন।
বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক ও আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস ।
আইন বিভাগের শিক্ষার্থী ফজল আল মাহমুদ অয়ন ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী পুষ্পিতা বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন অনুষদের সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর বদরুল হাসান আউয়াল, সিএসই বিভাগের প্রশাসনিক কো-অর্ডিনেটর কিংশুক ধর, এমএসসি কো-অর্ডিনেটর মোহাম্মদ হাসান, একাডেমিক কো-অর্ডিনেটর রেজাউর রহমান, কো-কারিকুলাম কো-অর্ডিনেটর এমডি হাসান প্রমুখ।
ইউডি



