back to top

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার নেজাম

প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৭:১৮

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন গ্রহণ করেছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি।

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের পাশাপাশি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।