back to top

ফটিকছড়িতে নিষিদ্ধ আ’লীগের নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:১০
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজিবুল হক মজু কোম্পানিকে (৭৫) গ্রেপ্তার করেছে ভূজপুর থানা পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ওয়ারেন্ট মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে কোনো রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়নি। সেহেতু তার বয়স বিবেচনায় নতুন কোনো মামলা দেওয়া হবে কিনা, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী আব্দুল আজিজ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭৫ থেকে ৮০ বছর। বয়স ও সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তাকে রাজনৈতিকভাবে অন্য কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা, তা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
পাশাপাশি, কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।ইউডি